ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হারিয়ে যাচ্ছে দলবেঁধে ধান কাটার উৎসব Logo হবিগঞ্জে বিজিবির অভিযানে ২ কোটি টাকার অবৈধ ভারতীয় ঔষধ ও ফুচকা জব্দ Logo লাখাইয়ে মেসার্স মায়ের দোয়া ট্রেডার্সের উদ্যোগে খামারি সম্মেলন অনুষ্ঠিত Logo লাখাইয়ের পূর্ব সিংহগ্রামের মুরব্বি ফিরুজ আলী আর নেই Logo মানিকগঞ্জে আকস্মিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে শিক্ষামন্ত্রী Logo এমপি মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo তৃতীয়বারের মতো সংসদে যাচ্ছেন রাশেদা বেগম হীরা Logo লাখাইয়ে ইয়াবাসহ ২ গ্রেফতার, পালিয়েছে মূলহোতা জুমেল Logo সাংবাদিক জিল্লুরের স্ত্রী ফাহমিদা হক পেলেন বিএনপির মনোনয়ন Logo সংসদে চা শ্রমিকদের ভিটাভূমির অধিকার নিশ্চিতের দাবি এমপি ফয়সলের

একটি মহল নির্বাচন বানচাল করতে চায় : মাধবপুরে সাবেক এমপি সৈয়দ মোঃ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “একটি বিশেষ মহল আসন্ন নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। তবে জনগণ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবেই, কেউ তা রুখতে পারবে না।”

তিনি আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যেই দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও সংস্কারের রূপরেখা নিহিত রয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
=

বুধবার বিকেলে মাধবপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণমিছিল পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মোঃ ফয়সল বলেন, “৩৫ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। হবিগঞ্জ জেলা বিএনপির দায়িত্ব নিয়ে দীর্ঘ ১৫ বছর সংগঠনকে শক্তিশালী করেছি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি এবং কাজ করে যাচ্ছি। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর মাধবপুর-চুনারুঘাট এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি, যা আজও বিদ্যমান। অথচ পরবর্তী সময়ে অনেক মন্ত্রী-এমপি সেই ধরনের উন্নয়ন করতে পারেননি।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল। এসময় বক্তব্য রাখেন—সাবেক সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তাফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুক, সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, সদস্য সচিব কবির খান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক মারুফ মিয়াসহ আরও অনেকে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হারিয়ে যাচ্ছে দলবেঁধে ধান কাটার উৎসব

error:

একটি মহল নির্বাচন বানচাল করতে চায় : মাধবপুরে সাবেক এমপি সৈয়দ মোঃ ফয়সল

আপডেট সময় ০৭:১০:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫