ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ

বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে কেটে ফেলা হলো একাধিক কাঠাল গাছ, স্থানীয়দের ক্ষোভ

হাবিবুর রহমান নোমান, বাহুবল (হবিগঞ্জ) : হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার এলাকায় একাধিক পরিণত কাঠাল গাছ কেটে ফেলা হয়েছে। হঠাৎ করে সরকারি প্রতিষ্ঠানের ভেতরে ফলদ গাছ নিধনের ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, এসব কাঠাল গাছ বহু বছর ধরে দাঁড়িয়ে ছিল। গরমকালে কাঠালের ফলন থেকে যেমন সবার উপকার হতো, তেমনি গাছগুলো কোয়ার্টার এলাকায় ছায়া ও শীতল পরিবেশ দিত। হঠাৎ করে গাছ কেটে ফেলার ফলে একদিকে যেমন পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে প্রশ্ন উঠছে—এগুলো কেটে ফেলার পেছনে উদ্দেশ্য কী?

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা. আব্দুল্লাহ হেল মারুফ ফারুকীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কোয়ার্টার মসজিদ কমিটি তাদের অনুমতি ছাড়াই গাছগুলো কেটে ফেলেছে। তিনি সরেজমিনে ঘটনাটি নিশ্চিত করেছেন এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেছেন। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

পরিবেশ সচেতন মহল বলছে, সরকারি প্রতিষ্ঠানের ভেতরে এভাবে ফলদ গাছ কেটে ফেলা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। একই সঙ্গে, কাঠাল গাছগুলো যেহেতু সরকারি সম্পত্তি, সেক্ষেত্রে এগুলো কেটে ফেলতে প্রক্রিয়াগত অনুমোদন থাকা জরুরি ছিল।

স্থানীয়দের দাবি, দ্রুত এ ঘটনার তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

error:

বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্স কোয়ার্টারে কেটে ফেলা হলো একাধিক কাঠাল গাছ, স্থানীয়দের ক্ষোভ

আপডেট সময় ০৪:০৬:০০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫