ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ Logo ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর পদবি পরিবর্তন, দফাদার হলেন ‘গ্রাম পুলিশ প্রধান’ Logo জামালপুরে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ, দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা Logo এসআরবির মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কারে যুবকদের নিয়ে মাঠে নামলেন রহিম মিয়া Logo মাধবপুর-চুনারুঘাটের ৫ চা বাগানে ৯ দিন রেশন বন্ধ, ৩ হাজার ৪০০ শ্রমিককে ১৭ টন চাল দিলেন শাফকাত Logo মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ Logo লাখাইয়ে সালিশের টাকা দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, ছিনিয়ে নেওয়ার দাবি ২ লাখ টাকা Logo সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাধবপুরে নিশানের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় অবস্থিত নিশান সোসাইটির গ্রাহকরা বকেয়া টাকা ফেরতের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় তেলিয়াপাড়া নিশান সোসাইটির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টার দিকে জগদীশপুর তেমুনিয়া মুক্তিযোদ্ধা চত্বরে গ্রাহকরা মহাসড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা চলা এ অবরোধের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়ে। পরে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নিশান সোসাইটি প্রতি লাখে মাসে ২-৩ হাজার টাকা লাভের প্রলোভন দেখিয়ে হবিগঞ্জসহ কয়েকটি জেলায় শাখা খুলে প্রায় দেড়শ কোটি টাকা সংগ্রহ করেছে। কিন্তু এক বছর আগে থেকে গ্রাহকরা টাকা ফেরত চাইলে কর্মকর্তারা গড়িমসি শুরু করেন। এরপর পরিচালক সায়েম ও সালমান পালিয়ে যান। চেয়ারম্যান বেলাল ও তার স্ত্রী আমেনাকেও গ্রাহকরা একসময় নজরবন্দি করেছিলেন, তবে তারাও মাসখানেক আগে আত্মগোপনে চলে যান। সোসাইটির এমডি জালাল উদ্দিনও একাধিক সভায় প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে লাপাত্তা হয়ে যান।

গোয়াছনগর গ্রামের নুরুল ইসলাম জানান,
“লাভের আশায় জমি বিক্রি করে নিশানে টাকা জমা করেছিলাম। এখন সব টাকা হাতিয়ে তারা পালিয়ে গেছে।”

সুরমা গ্রামের মানিক মিয়া বলেন,
“আমার বাবা আরজু মিয়া টাকা ফেরত না পেয়ে কষ্টে হঠাৎ মারা গেছেন।”

সুরমা বাগানের চা শ্রমিক রোমানা বেগম বলেন,
“কষ্টার্জিত টাকা জমা দিয়েছিলাম। সময় পার হলেও ফেরত দিচ্ছে না। বরং নিশান গা-ঢাকা দেওয়ায় কিছু লোক তাদের সম্পত্তি দখল করছে। আমাদের দাবি—সরকার যেন তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে গ্রাহকদের টাকা ফেরত দেয়।”

এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। টাকা ফেরতের বিষয়ে গ্রাহকদের আইনি প্রক্রিয়ায় এগুতে হবে। মহাসড়কে বিশৃঙ্খলা করলে সমস্যার সমাধান আরও জটিল হবে।”

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল আদাঐর সালমান ট্রেডার্স একাদশ

error:

মাধবপুরে নিশানের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০৫:৩৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫