ঢাকা ১২:৩০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo রেকর্ড দামে চা বিক্রি: উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Logo সৈয়দ মোঃ ফয়সল: উন্নয়ন, সততা ও গণমানুষের আস্থার প্রতীক

বাহুবলে কূপে গ্যাসের সন্ধান, সম্ভাব্য মূল্য ৪৭০০ কোটি টাকা

হাবিবুর রহমান নোমান, বাহুবল (হবিগঞ্জ):
হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপে সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম শেষে নতুনভাবে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। শুক্রবার কূপটিতে গ্যাসের প্রবাহ ধরা পড়ে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসজিএফএল এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩ নম্বর কূপ থেকে আগামী ১০ বছরে মোট ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে। বর্তমান বাজারদর অনুযায়ী (প্রতি ঘনমিটার এলএনজি ৬৫ টাকা) ওই কূপ থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার সমমূল্যের গ্যাস উত্তোলন করা যাবে।

এসজিএফএল সূত্র জানিয়েছে, বাপেক্স ও এসজিএফএলের অভিজ্ঞ প্রকৌশলী ও কর্মীদের যৌথ প্রচেষ্টায় ৩ নম্বর কূপের ওয়ার্কওভার কার্যক্রম সফলভাবে শেষ হয়েছে। বর্তমানে সংস্থাটির আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর নতুন কূপ খনন কাজ এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপের সংস্কার কার্যক্রম চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর

error:

বাহুবলে কূপে গ্যাসের সন্ধান, সম্ভাব্য মূল্য ৪৭০০ কোটি টাকা

আপডেট সময় ১২:২৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫