ঢাকা ১১:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

স্বস্তির সঙ্গে আছে শঙ্কাও: ৪৮ বছরে বিএনপি

বাংলার খবর ডেস্ক
দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে স্বস্তি ও শঙ্কার মিশ্র অনুভূতির মধ্যে। টানা চার মেয়াদ আওয়ামী লীগ সরকারের সময়ে নানা বাধার মুখে পড়লেও এবার বাধাহীনভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শুরু থেকেই দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জোট শরিকদের শর্ত, মতপার্থক্য এবং আন্দোলনের হুমকির কারণে রাজনৈতিক অনিশ্চয়তা রয়ে গেছে।

দলটির অভ্যন্তরে চ্যালেঞ্জও কম নয়। সংগঠনের ভেতর কিছু নেতা-কর্মীর চাঁদাবাজি, শীর্ষ নেতাদের বেফাঁস মন্তব্য এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে নির্বাচনের আগে সাংগঠনিক শৃঙ্খলা ও শরিকদের সঙ্গে আসন সমঝোতা বিএনপির বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তবে দলটির নেতারা মনে করছেন, জনমনে বিএনপির বিকল্প আর কোনো দল নেই। তাই সঠিক কৌশল অবলম্বন করলে আগামীর সরকার গঠনে বিএনপি অগ্রাধিকার পেতে পারে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি
বিএনপি ইতোমধ্যে সাতদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ, শ্রদ্ধা নিবেদনসহ সারাদেশে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

স্বস্তির সঙ্গে আছে শঙ্কাও: ৪৮ বছরে বিএনপি

আপডেট সময় ০৬:৩৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫