ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেয়ার আহ্বান সেনাপ্রধানের

বাংলার খবর ডেস্কঃ
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় অব্যাহত অবদানের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

তিনি নির্বাচনের আগে স্পষ্টভাবে সংজ্ঞায়িত কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারদের অংশগ্রহণ, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

জেনারেল ওয়াকার-উজ-জামান সাক্ষাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সেনাবাহিনীর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেয়ার আহ্বান জানান এবং সরকারের সব উদ্যোগ সফল করতে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে উল্লেখ করেন।

এদিকে আইএসপিআর জানায়, সাম্প্রতিক চীন সফরে সেনাপ্রধানের আলোচনার অভিজ্ঞতা নিয়েও মতবিনিময় হয়। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

প্রধান উপদেষ্টাকে গুজবে কান না দেয়ার আহ্বান সেনাপ্রধানের

আপডেট সময় ০৬:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫