ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তোফায়েল লিটন চৌধুরী

আব্দুল বাছিত খান, মৌলভীবাজার প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী তোফায়েল লিটন চৌধুরী। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করলেও এলাকার মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে আসছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে স্থানীয় সাংবাদিকদের সাথে ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় তোফায়েল লিটন চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শকে ধারণ করে তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, বিএনপির দুঃসময়ে নেতা-কর্মীদের পাশে থেকে নিরবে সহযোগিতা করে গেছেন এবং সবসময় দলের প্রতি দায়িত্বশীল ছিলেন।

বক্তব্যে তিনি আরো বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রের সর্বস্তরে দুর্নীতি ও লুটপাট দেশকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে। তিনি মনে করেন, বিএনপিকে ক্ষমতায় এনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে। এজন্য তৃণমূল কর্মীদের আহ্বানেই তিনি এবার প্রার্থী হতে চান। তবে তিনি উল্লেখ করেন, বিএনপি একটি বৃহৎ দল, এখানে যোগ্য নেতার অভাব নেই। দল যাকে মনোনয়ন দেবে, তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তোফায়েল লিটন চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন, সুযোগ পেলে শ্রীমঙ্গল-কমলগঞ্জের উন্নয়ন ও মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাবেন। তিনি নির্বাচিত হলে এ দুই ঐতিহ্যবাহী উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি নৈশ্যভোজের আয়োজন করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মৌলভীবাজার-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তোফায়েল লিটন চৌধুরী

আপডেট সময় ০৪:১৬:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫