ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ

মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি ॥
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সাপের কামড়ে সৌরভ দেবনাথ (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বহরা ইউনিয়নের সুবিদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশে খেলছিল সৌরভ। এ সময় হঠাৎ বিষধর সাপ তাকে কামড় দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক সাপের কামড় কিনা তা নিশ্চিত হতে না পারায় শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

নিহত সৌরভ দেবনাথ সুবিদপুর গ্রামের সুভেন দেবনাথের ছেলে। সে সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেশী সমিরন দেবনাথ জানান, “আমার ভাতিজা খেলতে গিয়ে সাপের কামড়ে আক্রান্ত হয়। মাধবপুর হাসপাতালে নেয়ার পরও সাপের কামড় শনাক্ত করতে না পারায় ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।”

বহরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মোশারফ হোসেন শিশুটির মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, তার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, “সাপে কাটার প্রতিষেধক আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তবে রোগীর অবস্থা দেখে তা প্রয়োগ করা হয়। শিশুটির ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক নিশ্চিত হতে না পারায় ভ্যাকসিন দেয়া হয়নি এবং তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়।”

শিশুর এই অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

error:

মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫