ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

হাইকোর্টের আদেশে স্থগিত ডাকসু নির্বাচন

বাংলার খবর ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত ঘোষণা করেছে হাইকোর্ট। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এ নির্বাচন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ।

একই সঙ্গে কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী—সে বিষয়ে জানতে চেয়েছেন আদালত।

আদালতে শুনানিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী শিশির মনির এবং রিটকারী পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল। এবার ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন এবং সদস্য পদে সর্বোচ্চ ২১৭ জন প্রার্থী লড়াই করছিলেন।

তফসিল অনুযায়ী সহসভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জনসহ বিভিন্ন সম্পাদকীয় পদে শতাধিক প্রার্থী চূড়ান্ত হয়েছিল। এছাড়া ১৮টি হলে ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচনী প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল।

তবে হাইকোর্টের আদেশে আপাতত নির্বাচন প্রক্রিয়া স্থগিত থাকায় চূড়ান্ত প্রার্থীরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

হাইকোর্টের আদেশে স্থগিত ডাকসু নির্বাচন

আপডেট সময় ০৬:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫