ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

লাখাইয়ে ঝুঁকিপূর্ণ ভবনে আগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে ২০০ শিক্ষার্থী

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:হবিগঞ্জের লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়নের ৫২নং আগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় ২০০ শিক্ষার্থী প্রতিদিন আতঙ্ক নিয়ে ক্লাস করছে এই বিদ্যালয়ে।

ভবনের তিনটি শ্রেণিকক্ষ ও একটি অফিস কক্ষের ছাদ ও কার্নিশ খসে পড়ছে, দেয়াল স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি ঢুকে যায়। শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃষ্টির সময় ক্লাস করতে গেলে মাথার ওপর থেকে পলেস্তারা খসে পড়ার ভয় লেগেই থাকে।

বিদ্যালয়ে বর্তমানে পাঁচজন শিক্ষক পাঠদান করছেন। তবে জরাজীর্ণ ভবনের কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাও বেহাল হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়েছে।

শিক্ষকরা জানান, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে ভবন সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় অভিভাবকরাও কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদে পড়াশোনা চালিয়ে যেতে পারে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

লাখাইয়ে ঝুঁকিপূর্ণ ভবনে আগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে ২০০ শিক্ষার্থী

আপডেট সময় ০৭:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫