ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায় Logo আইজিপির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পুলিশি সহযোগিতা জোরদারে আলোচনা Logo প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আগামীকাল সংবাদ সম্মেলন Logo কৃষি কর্মকর্তার পরিদর্শনে প্রশংসিত লাখাইয়ের কৃষকদের কচুরিপানা অপসারণ যন্ত্র Logo হাইমচরে ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার Logo লাখাইয়ে কৃষক কার্ডের মাধ্যমে সাড়ে ১৮ লাখ টাকা পাচ্ছেন সিংহগ্রামের ৭৩৩ প্রান্তিক কৃষক Logo লাখাইয়ে পোনা নিধন বন্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জেলা প্রশাসকের Logo নাসিরনগরে এক মাসে ১০ প্রাণহানি, উদ্বেগ-আতঙ্কে এলাকাবাসী Logo মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে পুকুরে গোসলে নেমে মাদ্রাসাছাত্রের মৃত্যু

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২৪ জুন মঙ্গলবার, বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই সিদ্ধান্ত দেয়।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, অভিযুক্তদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেও ট্রাইব্যুনালে হাজির করা যায়নি। এজন্য তাদের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ করে অভিযোগ গঠনের শুনানি শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ১ জুলাই। এদিন মামলার অপর আসামি, কারাগারে থাকা সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে উপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনার সঙ্গে মোট ১৬ জনের জড়িত থাকার প্রমাণ মিলেছে। তদন্ত প্রতিবেদন ২ জুলাই আদালতে দাখিল করা হবে বলে জানা গেছে।

এ মামলায় এরই মধ্যে গ্রেপ্তার হওয়া পুলিশের কয়েকজন কর্মকর্তা—আব্দুল্লাহ হিল কাফি, শাহিদুল ইসলামসহ সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায়

error:

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে রাষ্ট্রীয় আইনজীবী নিয়োগ

আপডেট সময় ০৪:৩৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫