ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার, কালেঙ্গা বনে অবমুক্ত

আব্দুল জাহির মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রাম থেকে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করে কালেঙ্গা বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন কালেঙ্গা বনের বিট অফিসার আলামিন। বন বিভাগের একটি টিম আলতা মিয়ার বাড়ি থেকে বানরটি উদ্ধার করে বন বিভাগের আওতায় নিয়ে যায় এবং পরে রাতেই কালেঙ্গা বনে অবমুক্ত করা হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, লজ্জাবতী বানরটি পথ হারিয়ে বন থেকে গ্রামে ঢুকে পড়ে। স্থানীয়রা বানরটিকে আটক করে বন বিভাগকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে। উদ্ধারকৃত বানরটির বয়স আনুমানিক ১ থেকে দেড় বছর।

লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম (Nycticebus bengalensis)। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর লাল তালিকায় এই প্রাণীটি ‘বিপন্ন’ হিসেবে তালিকাভুক্ত, যা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।

সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন জানান, বাংলাদেশে লজ্জাবতী বানর খুব কম দেখা যায়। এটি একটি নিশাচর প্রাণী, যা সাধারণত পোকামাকড় ও গাছের কষ খেয়ে বেঁচে থাকে।

তিনি আরও জানান, সচেতন নাগরিকদের কারণে প্রাণীটি নিরাপদে উদ্ধার ও অবমুক্ত করা সম্ভব হয়েছে। এ সময় বন বিভাগকে সহযোগিতা করায় স্থানীয়দের ধন্যবাদ জানান তিনি।

চুনারুঘাট বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও সংবাদকর্মী আব্দুল জাহির মিয়া বলেন, ছোট আকারের এই সুন্দর প্রাণীটি সাধারণত গাছের ডালে বসবাস করে এবং ধারণা করা হচ্ছে, দল থেকে বিচ্ছিন্ন হয়ে লোকালয়ে চলে এসেছিল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

চুনারুঘাটে লজ্জাবতী বানর উদ্ধার, কালেঙ্গা বনে অবমুক্ত

আপডেট সময় ১২:০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬