
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি ও গণউপদ্রবের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়কের কালাউক বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মুদি দোকানি সিরাজুল ইসলামকে ৫ হাজার টাকা এবং একই আইনের ৪৬ ধারায় ফল ব্যবসায়ী কাজল মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় লাখাই থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 









