ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা Logo নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে ৩০৩ রোগীর চোখের অপারেশন Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন

রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

চুনারুঘাট প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ঐতিহ্যবাহী রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন এবং সহশিক্ষা কার্যক্রমে সাফল্য পাওয়া শিক্ষার্থীদের সম্মান জানাতে বিদ্যালয় কর্তৃপক্ষ এ আয়োজন করে।

বিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শোকরানা ও বিশিষ্ট সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তৌফিক আনোয়ার বলেন, কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের বই পড়া, সৃজনশীল কর্মকাণ্ড ও সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার আহ্বান জানান।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।

সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিদ্যালয়ের এ সাফল্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে এ ধারাবাহিক সাফল্য ধরে রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করে যাবে।

অনুষ্ঠানের শেষ পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। কৃতি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

error:

আপডেট সময় ০৪:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬