
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি: দীর্ঘদিনের অনাবৃষ্টি ও খরার কারণে ফসলের ক্ষতির আশঙ্কায় বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করে হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহাগ্রামে ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে সিংহাগ্রাম ইয়াছিনিয়া ইসলামিয়া মাদ্রাসা মাঠে এ নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
এতে এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন। স্থানীয় মুরুব্বি, তরুণ সমাজ, সাধারণ মুসল্লি এবং গণ্যমান্য আলেম-ওলামারা স্বতঃস্ফূর্তভাবে জামাতে শরিক হন।
নামাজ শেষে বিশেষ মোনাজাতে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা হয়। পাশাপাশি দীর্ঘ অনাবৃষ্টিতে মাঠের ফসল শুকিয়ে যাওয়া এবং কৃষকদের সম্ভাব্য ক্ষতির বিষয়টি তুলে ধরে বৃষ্টির জন্য দোয়া করা হয়।
মোনাজাতে আল্লাহর রহমতের বৃষ্টিতে প্রকৃতি সজীব হয়ে ওঠা এবং কৃষকদের মুখে হাসি ফোটার কামনা জানানো হয়।
বাংলার খবর ডেস্ক : 









