
আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জ্ঞানের আলো সংগঠন। পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (১ নভেম্বর) হাইমচরের মিয়ার বাজার এলাকায় অবস্থিত ৬৮ নম্বর ইব্রাহিম মৃর্ধার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্ঞানের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা তুহিনুর রহমান শাহ আলম, সহ-সেক্রেটারি উজ্জ্বল মোল্লা, প্রতিষ্ঠাতা কমিটির অন্যতম সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিক্ষা উপকরণ বিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা তুহিনুর রহমান শাহ আলম বলেন, চরাঞ্চলের শিক্ষার্থীরা যেন শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে না থাকে, সে লক্ষ্যেই জ্ঞানের আলো সংগঠনের এ উদ্যোগ। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং শিক্ষা কার্যক্রমে সহায়তা করাই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষা সহায়তা ও বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে সংগঠনটি।
দুর্গম চরাঞ্চলে শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা প্রদানে জ্ঞানের আলো সংগঠনের এ উদ্যোগকে শিক্ষা সহায়তামূলক কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।
বাংলার খবর ডেস্ক : 









