ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু Logo প্রবাসীর লাগেজ হোম ডেলিভারি না দেওয়ায় প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা Logo হাইমচরের চরাঞ্চলে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল জ্ঞানের আলো সংগঠন Logo লাখাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা Logo মাধবপুরে মামলার বাদী ও তাঁর পরিবারকে হত্যার হুমকির অভিযোগ Logo হাইমচরে ৫ নভেম্বরের মধ্যে পদত্যাগের নির্দেশ বিএনপি নেতার Logo সিংহাগ্রামে অনাবৃষ্টি ও ফসলের ক্ষতির আশঙ্কায় ইস্তিসকার নামাজ ও বিশেষ দোয়া Logo মহব্বতকে খাইছি, তোরেও খাইমু’—ফোনালাপের সূত্র ধরে ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৪ Logo হাইমচরে এইচএসসি-আলিমে পাসের হার ৩৯.৮৩ শতাংশ, জিপিএ-৫ মাত্র ৩

লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে তাহমিদ মোল্লা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে লাখাই থানার পশ্চিম রুহিতনসী (মাইজহাটী) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহমিদ ওই গ্রামের জুনায়েদ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে তাহমিদকে বাড়ির উঠানে খেলাধুলা করতে দেখেন তার বাবা জুনায়েদ মোল্লা। পরে তিনি সাংসারিক কাজে ঘরের বাইরে চলে যান। এর কিছুক্ষণ পর বেলা পৌনে ১টার দিকে প্রতিবেশী মারাজ মিয়া (৬০) বাড়ির উত্তর পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। তিনি বিষয়টি পরিবারের সদস্যদের জানান।

খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

error:

লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬