ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, বিতরণে স্বচ্ছতার ওপর গুরুত্ব Logo ভারত থেকে বাংলাদেশে এলো রেলের ১৮টি নতুন কোচ, আসছে আরও ১৮২টি Logo মাধবপুরে স্কুলছাত্রী তাহমিনা নিখোঁজের এক মাস, এখনো মেলেনি সন্ধান Logo যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ Logo দুর্গাপূজা অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির বিজয়ের প্রতীক: হীরেশ ভট্টাচার্য হিরো Logo চুনারুঘাটের কালেঙ্গা বনে বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব Logo লাখাইয়ে চেক ডিজঅনার মামলায় ২০ লাখ টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার Logo ফেক আইডি খুলে অপপ্রচার, লাখাইয়ে সালিশে ক্ষমা চাইল অভিযুক্তের পরিবার Logo দুর্গাপূজায় সারা দেশে বিশেষ নিরাপত্তা, দায়িত্বে এসআরবির ৬ হাজারের বেশি সদস্য Logo নাসিরনগরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গাপূজার উপহার বিতরণ

চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি, লুট প্রায় ১৫ লাখ টাকার মালামাল

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলা ও মারধরে বাড়ির মালিক গৌতম চন্দ্র দেবনাথসহ তিনজন আহত হয়েছেন। ডাকাত দল নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন, কাপড়সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে উপজেলার শানখলা ইউনিয়নের শ্রীবাউর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে ৪ থেকে ৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গৌতম চন্দ্র দেবনাথের বাড়িতে হানা দেয়। ডাকাতরা প্রথমে বসতঘরের গেটের তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে শাবল দিয়ে ঘরের বিভিন্ন কক্ষের কাঠের দরজা ভেঙে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে।
একপর্যায়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতরা নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, প্রায় ১০ লাখ টাকার স্বর্ণালংকার, মোবাইল ফোন, কাপড়সহ বিভিন্ন মালামাল লুট করে পালিয়ে যায়।
ডাকাতদের হামলা ও মারধরে গৌতম চন্দ্র দেবনাথসহ তিনজন আহত হন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে তদন্ত কার্যক্রম চলছে।
চুনারুঘাট থানার উপপরিদর্শক (এসআই) সজল পাল জানান, ডাকাতির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, বিতরণে স্বচ্ছতার ওপর গুরুত্ব

error:

চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি, লুট প্রায় ১৫ লাখ টাকার মালামাল

আপডেট সময় ০৭:৫৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬