ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩ Logo লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা

মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২

শেখ ইমন আহমেদ, স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের শাহপুর বন বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে গভীর রাতে আকাশমণি গাছ কেটে পাচারের অভিযোগে ট্রাক্টরসহ দুইজনকে আটক করেছে বন বিভাগ। এ সময় ২২ ঘনফুট আকাশমণি গোল কাঠ ও নম্বরবিহীন একটি ট্রাক্টর জব্দ করা হয়।

সোমবার (২ নভেম্বর) রাত ২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, রঘুনন্দন রেঞ্জের কর্মকর্তা মো. ফয়সাল আলম শাহপুর বন বিটের সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার গোপন সংবাদ পান। পরে তিনি মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে অবস্থিত শাহপুর বন বিটের কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায়কে বিষয়টি জানান।

খবর পেয়ে শাহপুর বন বিট কর্মকর্তা রথীন্দ্র কিশোর রায়ের নেতৃত্বে বন বিভাগের ফরেস্ট গার্ড (এফজি) শেখ শহীদুল ইসলামসহ ডেউয়াতলী ক্যাম্পের অন্যান্য সদস্য চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নে ডেউয়াতলী ক্যাম্পসংলগ্ন সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালান।

অভিযানকালে বনাঞ্চল থেকে কেটে নেওয়া ২২ ঘনফুট আকাশমণি গোল কাঠসহ নম্বরবিহীন ট্রাক্টরটি জব্দ করা হয়। এ সময় গাছ চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। অভিযানে সংরক্ষিত বনাঞ্চলে বসবাসকারী উপকারভোগীরাও বন বিভাগের সদস্যদের সহযোগিতা করেন।

বন বিভাগ জানায়, আটক ব্যক্তিরা শাহপুর বন বিটের সংরক্ষিত বনাঞ্চল থেকে আকাশমণি গাছ কেটে নম্বরবিহীন ট্রাক্টরে করে লালচাঁদ চা বাগানের ভেতরের রাস্তা দিয়ে করাতকলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার খোকন মিয়া (৩৩) ও সুমন মিয়া (৩০)। তাঁদের বাবার নাম জানা যায়নি।

হবিগঞ্জের রঘুনন্দন রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) ফয়সাল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বনের সরকারি সম্পদ রক্ষা ও অবৈধভাবে কাঠ পাচার প্রতিরোধে বন বিভাগের নিয়মিত টহল এবং স্থানীয় উপকারভোগীদের তাৎক্ষণিক সহযোগিতায় অভিযানটি সফল হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২

error:

মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২

আপডেট সময় ০৫:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬