
আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট:
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম চুনারুঘাট উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিতে কামরুল হাসান শামীমকে আহ্বায়ক এবং মো. হেলাল মিয়াকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইকরামু চৌধুরী ও সদস্য সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন জালাল। এ ছাড়া উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আওয়াল এবং বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মাস্টার।
নবগঠিত ৩১ সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান শামীম (আহম্মদাবাদ)। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু ছায়েম মেম্বার (পাইকপাড়া), যুগ্ম আহ্বায়ক হিসেবে কামরুল হাসান তালুকদার (চুনারুঘাট সদর), মেহেদি হাসান শাহিন (উবাহাটা) ও রায়হান তরফদার (শানখলা) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হেলাল মিয়া (চুনারুঘাট সদর)।
কমিটির সদস্যরা হলেন—আসাদুজ্জামান শামীম (গাজীপুর), সাব্বির আহমেদ চৌধুরী (আহম্মদাবাদ), আকরাম হোসেন (মিরাশী), সাইদুল হক (উবাহাটা), নাহিদ ইসলাম তালুকদার (আহম্মদাবাদ), বকুল তাতী (দেওয়ারগাছ), আলফি মিয়া (আহম্মদাবাদ), শান্ত তাতী (আহম্মদাবাদ), আতিকুল ইসলাম রুকন (আহম্মদাবাদ), জহির মিয়া (চুনারুঘাট সদর), সোহান তরফদার (শানখলা), মুখলেছুর রহমান (রাণীগাঁও), আব্দুল হান্নান (সাটিয়াজুরী), ফয়সল মিয়া (উবাহাটা), মো. শাহজাহান মিয়া (উবাহাটা), রনি তালুকদার (উবাহাটা), জিয়া উদ্দিন মাসুম (শানখলা), মো. আমিনুর রহমান চৌধুরী (শানখলা), আয়েশা তরফদার (শানখলা), জান্নাতুল ফেরদাউস (চুনারুঘাট সদর), নাজমুন নাহার মোহনা (আহম্মদাবাদ), রুবেল মিয়া (চুনারুঘাট সদর), রাজু মিয়া (চুনারুঘাট সদর), মামুনুর রশিদ (মিরাশী) এবং মো. অপু মিয়া (গাজীপুর)।
নবগঠিত কমিটির নেতারা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে চুনারুঘাট উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল হবে।
বাংলার খবর ডেস্ক : 

























