ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল Logo মাধবপুরে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু Logo লাখাইয়ে মিনিবাসের ধাক্কায় দুমড়েমুচড়ে মিশুক, আহত ২ Logo মাধবপুরে সংরক্ষিত বন থেকে গাছ চুরি, ট্রাক্টরসহ আটক ২ Logo লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মালবাহী পিকআপ, আহত ৩ Logo লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ

মাধবপুরে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে গিয়ে পানিতে ডুবে হানজালা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে মায়ের সঙ্গে নদীতে লাকড়ি কুড়াতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে প্রায় চার ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিহত হানজালা মাধবপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জলফু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মায়ের সঙ্গে সোনাই নদীতে ভাসমান লাকড়ি সংগ্রহ করতে যায় হানজালা। একপর্যায়ে অসাবধানতাবশত নদীর পানিতে পড়ে নিখোঁজ হয় সে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে অভিযানে যোগ দেয়।

প্রায় চার ঘণ্টা অভিযান চালানোর পর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মনোতোষ মল্লিক শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

উন্নয়ন বরাদ্দে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে: এমপি ফয়সল

error:

মাধবপুরে সোনাই নদীতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় ০৮:২৪:১১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬