ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে হলদারপুরে দোয়া মাহফিল

বাংলার খবর প্রতিনিধি, হবিগঞ্জ। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুর মাদরাসায়।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর মাদরাসার মসজিদে আয়োজিত এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের মুহতামিম। উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মাসুদ খান, বিশিষ্ট সমাজসেবক ডা. শেখ আব্দুল মুকিত, মাওলানা শিব্বির আহমদসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, ‘এটা কেবল একটি দুর্ঘটনা নয়, এটি পুরো জাতিকে কাঁদিয়ে দিয়েছে। যারা প্রাণ হারিয়েছে, তারা ছিল জাতির ভবিষ্যৎ। এই শোক সহজে ভুলবার নয়।’ তাঁরা নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাদরাসার এক জ্যেষ্ঠ শিক্ষক।

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ

error:

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে হলদারপুরে দোয়া মাহফিল

আপডেট সময় ০৮:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫