ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

বানিয়াচংয়ে প্রেমের জেরে কনস্টেবলের ভাইকে কুপিয়ে হত্যা

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের বানিয়াচংয়ে কলেজছাত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় মেয়ের পরিবারের হামলায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম সাদেকুজ্জামান সাদেক (২০)। তিনি ওই গ্রামের লেবু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাদেকুজ্জামানের বড় ভাই পুলিশ কনস্টেবল এনায়েত আহমেদের সঙ্গে একই গ্রামের শারাজ মিয়ার মেয়ে কলেজছাত্রী তাছনিয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ছুটিতে বাড়ি এসে কর্মস্থলে ফেরার সময় এনায়েত তাছনিয়াকে সঙ্গে নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তাছনিয়ার পরিবারের লোকজন সাদেকুজ্জামান সাদেককে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

বানিয়াচংয়ে প্রেমের জেরে কনস্টেবলের ভাইকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:০৮:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫