ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার Logo ঠাকুরগাঁওয়ে জয়-পরাজয়ের পর সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়নের আহ্বান মির্জা ফয়সল আমিনের Logo রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মো. ফয়সল Logo মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Logo জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা

পবিত্র কুরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

আবদুর রউফ আশরাফ ।। বাংলার খবর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা লোকমান ছাদী। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মুফতি মহসিন আহমদ ও আবু মুসা সা’দ। বক্তারা বলেন, পবিত্র কুরআন মুসলমানদের প্রাণ, এর অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। তারা অবিলম্বে অভিযুক্ত অপূর্ব পালের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন আলহাজ্ব মুহিব উদ্দিন আহমেদ সোহেল, আলহাজ্ব শামসুল হুদা, মুফতি মঈন খান তানভীর, মাওলানা মামুনুর রশিদ, মাওলানা হুমায়ূন কবির, মাওলানা সোলাইমান গাজী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা এনামুল হক সরদার ও হাফেজ মাহমুদুল হাসান মারজান প্রমুখ।

বক্তারা আরও বলেন, কুরআন অবমাননার মতো জঘন্য কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় দেশব্যাপী কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার

error:

পবিত্র কুরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন

আপডেট সময় ০৩:৩৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫