ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

তারেক রহমানের দেশে ফেরার সময় জানালেন সালাহউদ্দিন

বাংলার খবর ডেস্ক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বর মাসের শেষ দিকে দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি গণমাধ্যমকে বলেন, “আমরা আশা করছি, এই মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরতে পারেন। না হলে দু-একদিন এদিক-ওদিক হতে পারে।”

২০০৮ সালে জরুরি অবস্থার মধ্যে পরিবার নিয়ে দেশ ছাড়ার পর গত ১৭ বছর ধরে লন্ডনে বসবাস করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তার মামলা জটিলতার অবসান হলেও তিনি দেশে ফেরেননি।

বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য গত কয়েক মাস ধরে বলে আসছেন, ‘শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান’। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।

৬ অক্টোবর বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ।”
সেই সাক্ষাৎকারে আরও এক প্রশ্নে তিনি বলেন, “রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক। নির্বাচনের সাথে রাজনৈতিক কর্মীর ওতপ্রোত সম্পর্ক। জনগণের প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে, জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ।”

প্রায় দুই দশক ধরে বিএনপির রাজনীতি ও নির্বাচনী কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দিলেও কখনো সরাসরি ভোটের মাঠে প্রার্থী হননি। তবে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে লড়বেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯১ সাল থেকে বগুড়া-৭ (গাবতলী-শাহজাহানপুর) এবং ১৯৯৬ সালের জুন নির্বাচন থেকে বগুড়া-৬ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কখনো পরাজিত হননি।
মায়ের সেই জয়ী আসনেই প্রথমবারের মতো নির্বাচনী লড়াইয়ে নামছেন তারেক রহমান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা

error:

তারেক রহমানের দেশে ফেরার সময় জানালেন সালাহউদ্দিন

আপডেট সময় ০৩:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫