ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড Logo স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল Logo চিকিৎসক ছাড়াই চলছে নোয়াপাড়া উপস্বাস্থ্য কেন্দ্র Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহম্মেদের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া

বাংলার খবর ডেস্ক:

বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ আইনজীবী এবং হবিগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার আলহাজ্জ এডভোকেট সালেহ উদ্দিন আহম্মেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার ভোরে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির একজন সম্মানিত আইনজীবী এবং স্বাধীনতার সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা হিসেবে সালেহ উদ্দিন আহম্মেদ ছিলেন এলাকার একজন পরিচিত মুখ। তাঁর মৃত্যুতে হবিগঞ্জসহ লাখাই উপজেলার সিংহগ্রাম ও মোহনপুর এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

১৯৫৭ সালের ১৬ মার্চ তিনি লাখাই উপজেলার সিংহগ্রামে মৃত দৌলত মিয়া ও মৃত খুশবানুর গর্ভে জন্মগ্রহণ করেন। জীবদ্দশায় তিনি সততা, নিষ্ঠা ও মানবসেবায় নিজেকে সম্পৃক্ত রাখেন।
তিনি হবিগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন সাঁকোর বাবা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয় মোহনপুর উত্তর জামে মসজিদে বাদ জোহর। এরপর দ্বিতীয় জানাজা হয় হবিগঞ্জ কোর্ট প্রাঙ্গণে দুপুর ২টা ১৫ মিনিটে। তৃতীয় জানাজা তাঁর নিজ গ্রাম সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ আসর অনুষ্ঠিত হয়।

তৃতীয় জানাজার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে জাতি হারালো একজন দেশপ্রেমিক আইনজীবী, একজন নিবেদিতপ্রাণ মানুষ এবং দেশের একজন বীর সন্তানকে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে কাদের-নাছিম-আরাফাত-পরশসহ ৭ জনের মৃত্যুদণ্ড

error:

বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালেহ উদ্দিন আহম্মেদের ইন্তেকাল: এলাকায় শোকের ছায়া

আপডেট সময় ১০:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫