ঢাকা ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

রহস্যজনক মৃত্যু: সানজিদা আক্তার লিপা—হত্যা না আত্মহত্যা?

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্ভদপুর গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রোববার সকালে নিজ বাড়ি থেকে সানজিদা আক্তার লিপা (৩০)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তিনি সম্ভদপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা লিপাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে আশ্চর্যের বিষয়—লিপার পা মাটির সঙ্গে স্পর্শ করেছিল। এতে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা হতে পারে।

খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ বলেন, “ঘটনাটি তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে।”

এদিকে, এলাকাবাসী সানজিদা আক্তার লিপার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন। তরুণী গৃহবধূর এই রহস্যজনক মৃত্যু এখন সম্ভদপুরসহ আশপাশের এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

রহস্যজনক মৃত্যু: সানজিদা আক্তার লিপা—হত্যা না আত্মহত্যা?

আপডেট সময় ০৩:৪০:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫