ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন Logo হবিগঞ্জ রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এস.এফ.এ.এম. শাহজাহান Logo মালদ্বীপে সংবর্ধিত ফেনী জেলা বিএনপির দুই নেতা Logo নাসিরনগরে পুঁটি মাছের চ্যাপা শুঁটকি শিল্পে সম্ভাবনা, প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা Logo চুনারুঘাটে ডেনমার্ক প্রবাসীর মায়ের স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ Logo লাখাইয়ে ইউপি চেয়ারম্যান নোমান সারওয়ার জনির জন্মদিন উদযাপন Logo মাধবপুরে ছয় দিন ধরে বন্ধ চার চা বাগান, সাড়ে চার হাজার শ্রমিকের পাওনা নিয়ে সংকট Logo লাখাইয়ে সালিশ বৈঠকে তালাক ও টাকা পরিশোধকে কেন্দ্র করে যুবকের ওপর হামলা Logo সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ছয় বছরের শিশুর মৃত্যু

নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে দুইটি মামলা থাকতে হবে: এম এ মালিক

**বাংলার খবর ডেস্ক:**

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, *“আগামী নির্বাচনে যারা মনোনয়ন পাবে, তাদের বিরুদ্ধে অন্তত দুইটি মামলা থাকতে হবে।”*

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিকের পক্ষ থেকে আয়োজিত ‘ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প–৪’-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “গত ১৭ বছরে আপনার নামে একটি মামলাও হলো না, অথচ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা হলো, তাকে কারাগারে রাখা হলো। দল যেন তাদের মনোনয়ন না দেয়, যারা অতীতে ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আতাত করে মামলা এড়িয়ে চলেছেন।”

এসময় এম এ মালিক জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি দীর্ঘদিন মানুষের সেবা করে যাচ্ছেন। দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি শেষ জীবন পর্যন্ত কাজ করে যেতে চান।

তিনি আরও বলেন, “তারেক রহমান ৩১ দফায় রাষ্ট্র মেরামতের স্পষ্ট রূপরেখা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে আছি। দেশনেত্রী খালেদা জিয়া আমাকে বলেছেন—দেশেই থেকে মানুষের সেবা করতে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সভাপতি সাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, তেতলী ইউনিয়ন বিএনপি সভাপতি আজমল আলি, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিফতা, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বিলে বিষ প্রয়োগের অভিযোগ, ১৫-২০ লাখ টাকার মাছ নিধন

error:

নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের বিরুদ্ধে দুইটি মামলা থাকতে হবে: এম এ মালিক

আপডেট সময় ০৫:১৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫