ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ Logo নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ Logo মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ Logo মাধবপুরে ৭ দফা দাবিতে দলিল লিখকদের মানববন্ধন Logo ঐতিহ্যবাহী হরিপুর নৌকা বাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ Logo মাধবপুরে টিএন্ডটি এক্সচেঞ্জে এখন কাজ নেই

মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন রাজন মিয়া নামের এক ব্যক্তি। সোমবার রাতে সংঘটিত এ হত্যাকাণ্ডের পর মঙ্গলবার সকালে ঘাতক স্বামী নিজেকে আদালতে আত্মসমর্পণ করতে গেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশের হেফাজতে নেওয়ার পর রাজন মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমির বালির নিচ থেকে শাপলা বেগমের লাশ উদ্ধার করা হয়। নিহত শাপলা বেগম (১৯) নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। রাজন মিয়া বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরকীয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাজন মিয়া স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে লাশ বালির নিচে চাপা দেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান

error:

মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

আপডেট সময় ০৮:৩৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫