ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে ঢিল ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পিতা-পুত্রসহ আহত একাধিক Logo লাখাইয়ে পরিবার পরিকল্পনা পরিদর্শিকা সুচিত্রা রানী দাশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি Logo ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাধবপুরে পুলিশের অভিযান Logo গায়ক আসিফ আকবর গ্রেফতার Logo স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে এমপি সৈয়দ মোহাম্মদ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ Logo সীমান্তে অব্যাহত বিএসএফের পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি Logo মাধবপুরে সুরমা চা বাগান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার Logo মাধবপুরে চুরির অভিযোগে যুবকের মাথা ন্যাড়া, আঁকা হলো আর্জেন্টিনার পতাকা Logo চুনারুঘাটে বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

মাধবপুর–চুনারুঘাটে শিক্ষা–স্বাস্থ্য–যোগাযোগে বিপ্লব ঘটাতে চাই — বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, “শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান—এই পাঁচটি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে মাধবপুর–চুনারুঘাটকে একটি আধুনিক ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করতে চাই। গত সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই মানুষ পরিবর্তন, উন্নয়ন ও সুশাসন চায়।”

সোমবার বিকেলে আদাঐর ইউনিয়নের মৌজপুর বাজারে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফয়সল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের পুনর্গঠন, অর্থনৈতিক মুক্তি ও বহুদলীয় গণতন্ত্রের যে ভিত্তি স্থাপন করেছেন—বিএনপি আজও সেই আদর্শে অটল। তিনি আরও বলেন, “ক্ষমতায় গেলে অগ্রাধিকারভিত্তিতে শিক্ষা–স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হবে। প্রতিটি ইউনিয়নে মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাতৃসেবা কেন্দ্র, জরুরি চিকিৎসা ব্যবস্থা ও গ্রামীণ সড়ক সংস্কারে বিশেষ বরাদ্দ দেওয়া হবে।”

আদাঐর ইউনিয়নের উন্নয়ন বৈষম্যের প্রসঙ্গে তিনি বলেন, পৌরসভার নিকটবর্তী হয়েও এখানকার মানুষ এখনো মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। উন্নত যোগাযোগব্যবস্থা, নিরাপদ স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত না করতে পারাকে তিনি সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন।

সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও অধিকার প্রসঙ্গে ফয়সল বলেন, “এই ইউনিয়নে অনেক সনাতন ধর্মাবলম্বী বসবাস করেন। তারা যাতে পূর্ণ নাগরিক মর্যাদা পান, নিরাপদে ব্যবসা-বাণিজ্য করতে পারেন এবং ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারেন—এটি নিশ্চিত করা হবে। বিএনপি সব ধর্ম–বর্ণের মানুষের সমান অধিকার ও নিরাপত্তায় বিশ্বাসী।”

কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, গ্রামীণ ক্ষুদ্র উদ্যোগ, কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্প, বাজার অবকাঠামো উন্নয়ন ও নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তার মাধ্যমে এলাকায় অর্থনৈতিক গতি ফিরিয়ে আনা হবে।

দেশের রাজনীতিতে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা উল্লেখ করে তিনি বলেন, “একটি পরাজিত শক্তি নির্বাচন বানচাল করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের উদ্দেশ্য গণতন্ত্রকে অকার্যকর করা। তবে জনগণ এসব অপচেষ্টা সফল হতে দেবে না।”

তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন আধাঐর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান মীর খুর্শেদ আলম। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।

এছাড়া বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সভাপতি শাম

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ১ম শ্রেণির ৬ বছরের ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, গণধোলাইয়ের পর বখাটে পুলিশে সোপর্দ

মাধবপুর–চুনারুঘাটে শিক্ষা–স্বাস্থ্য–যোগাযোগে বিপ্লব ঘটাতে চাই — বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল

আপডেট সময় ০৭:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫