ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস

রাজনীতিতে এসেছি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য: ফয়সল

বাংলার খবর ডেস্ক

‘আমি রাজনীতিতে এসেছি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, নিজের ভাগ্যের জন্য নয়। আমি অবহেলিত জনসাধারণের সেবা করতে চাই, জীবনের শেষ সময়টুকুও জনগণের কল্যাণে উৎসর্গ করতে চাই।’

রোববার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির মনোনীত হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল।

সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি সৈয়দ মো. ফয়সল আরও বলেন, ‘ধানের শীষ শুধু আমার নয়, এটি খালেদা জিয়ার মার্কা, এটি তারেক রহমানের মার্কা। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও চুনারুঘাট-মাধবপুরের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করুন।’

ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট সরকার মো. শহীদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. শাহজান।

সভায় আরও বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সেক্রেটারি উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম কামাল, পৌর বিএনপির সভাপতি হেলাপ খান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক, সদস্য সচিব লুৎফুর রহমান জালাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান মহালদার, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা সৈয়দ আবু নাঈম হালিম। বক্তারা বলেন, বিগত ১৭ বছর শেখ হাসিনা অব্যাহত দুঃশাসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গুম-খুন ও দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ। এখন সময় এসেছে, ভোটের মাধ্যমে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠার।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির

error:

রাজনীতিতে এসেছি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য: ফয়সল

আপডেট সময় ১২:৩৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫