ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

‘আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে’—সত্য হলো খালেদা জিয়ার সেই কান্নাজড়িত বক্তব্য

বাংলার খবর ডেস্ক:

ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে। কয়েক মাস আগেই তার একটি বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ভেঙে ফেলেছিল। অগ্নিসংযোগ করা হয়েছিল ড. ওয়াজেদ মিয়ার সুধা সদনেও। দেশের বাইরে থেকেই শেখ হাসিনাকে শুনতে হলো ফাঁসির রায়—দেশে ফিরলে কার্যকর হবে এই সাজা।

এমন পরিস্থিতিতে সামনে এসেছে ২০১০ সালের ১৩ নভেম্বরের একটি ঘটনা। সেদিন স্বামী শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ক্যান্টনমেন্টের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদ করে আওয়ামী লীগ সরকার। ক্রন্দনরত খালেদা জিয়ার বিরুদ্ধে তাচ্ছিল্য ও উপহাসের মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেদিন খালেদা জিয়া বলেছিলেন, তাঁকে এক কাপড়ে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। প্রায় ৪০ বছরের স্মৃতি ভেঙে পড়ে তার চোখের সামনে। তিনি অভিযোগ করেন, সারাদিন তাকে খাবার পর্যন্ত দেওয়া হয়নি। ভাঙচুর করা হয় তার ঘরের দরজা, গ্রিল কেটে ভেতরে ঢুকে তার কর্মীদেরও মারধর করা হয়।

খালেদা জিয়া কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন,
“আমি বিরোধী দলের নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী—তারপরও সামান্য মর্যাদাটুকুও আমাকে দেখানো হয়নি। সাধারণ মানুষের সঙ্গে তারা কী আচরণ করবে—তা এখানেই প্রমাণ।”

তিনি সেদিন বিচার আল্লাহর হাতে এবং দেশের মানুষের কাছে ছেড়ে দিয়েছিলেন। আজ বহু বছর পর তার সেই বক্তব্য—“আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে”—পুনরায় আলোচনায় এসেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

‘আপনাদের ওপর আল্লাহর গজব পড়বে’—সত্য হলো খালেদা জিয়ার সেই কান্নাজড়িত বক্তব্য

আপডেট সময় ০১:২৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫