ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

ফের পল্টি, এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

বাংলার খবর ডেস্ক

আওয়ামী লীগ আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা প্রয়াত অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আবারও দল পরিবর্তন করলেন। গণফোরাম ও গণঅধিকার পরিষদ ছেড়ে এবার তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।

তবে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার বিষয়টি এখনও বাকি রয়েছে। রেজা কিবরিয়া নিজেই জানিয়েছেন, তিনি ইতোমধ্যে প্রাথমিক সদস্য ফরম পূরণ করেছেন এবং শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।

বুধবার (৫ নভেম্বর) গণমাধ্যমকে রেজা কিবরিয়া বলেন, “ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করেছি।”

২০১৮ সালের নির্বাচনে রেজা কিবরিয়া ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামের প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন, যদিও তিনি পরাজিত হন। পরবর্তীতে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন তিনি। কিন্তু কিছুদিনের মধ্যেই দলের অভ্যন্তরীণ বিরোধে তিনি রাজনীতি থেকে কিছুটা সরে দাঁড়ান।

পরে গণঅধিকার পরিষদ দুটি গ্রুপে ভাগ হয়ে যায়—একটি অংশের নেতৃত্বে নুর, অন্য অংশের নেতৃত্বে রেজা কিবরিয়া। বর্তমানে তিনি রাজনীতিতে সক্রিয় না থাকলেও, বিএনপিতে যোগদানের মাধ্যমে আবারও রাজনৈতিক ময়দানে ফিরছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

ফের পল্টি, এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

আপডেট সময় ১১:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫