ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জে ট্রাক–কাভার্ডভ্যানে পাথরের নিচে লুকানো সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

বাংলা খবর ডেস্ক:

হবিগঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যানের ভেতর পাথরের নিচে লুকিয়ে রাখা প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, কসমেটিকস, ফুচকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী।

সোমবার হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুনারুঘাটের ঢাকা–সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে ভারতীয় চোরাচালান পণ্য পাচার হচ্ছে। এরপর রোববার দিবাগত ভোরে সাতছড়ি এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবি সদস্যরা। অভিযানে দুটি ট্রাক ও একটি কাভার্ডভ্যান আটক করা হয়।

পরে দুটি ট্রাকের পাথরের নিচে অভিনব কায়দায় লুকানো ভারতীয় শাড়ি, কসমেটিকস ও প্রসাধনী সামগ্রী এবং কাভার্ডভ্যানের ভেতর থেকে ভারতীয় ফুচকা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।

লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, “চোরাকারবারিরা এখন আগের তুলনায় অনেক বেশি স্মার্ট। তারা গাড়িতে ট্র্যাকিং ডিভাইস ব্যবহার করছে। আমরাও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের লাগাম টেনে ধরার চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর রয়েছে এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

হবিগঞ্জে ট্রাক–কাভার্ডভ্যানে পাথরের নিচে লুকানো সাড়ে তিন কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ

আপডেট সময় ০৫:২৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫