ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস Logo লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পারভেজ সম্পাদক মনির Logo মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ Logo মাধবপুরে সিজারের পর পেটে গজ রাখার অভিযোগ ভিত্তিহীন, বায়োপসিতে ক্যানসার-টিবির আলামত মেলেনি Logo আকস্মিক পরিদর্শনে বীর সিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান সোহাগ

মাধবপুরে বঙ্গবন্ধু পরিষদ নেতা জয়কে পুলিশে দিল ছাত্রজনতা

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জের মাধবপুরে আলোচিত বঙ্গবন্ধু পরিষদ নেতা ও আওয়ামী রাজনীতির সক্রিয় কর্মী আজিজুর রহমান জয়কে আটক করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রজনতা। মঙ্গলবার দুপুরে মাধবপুর পৌর শহরের প্রধান বাজার এলাকায় স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্রজনতা তাকে ঘেরাও করে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক আজিজুর রহমান জয় উপজেলার বানেশ্বর গ্রামের বাসিন্দা। তিনি মাধবপুর বঙ্গ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, পাশাপাশি স্থানীয় বাজারে ব্যবসার সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে আওয়ামী রাজনীতিতে সক্রিয় ছিলেন। একসময় এলাকায় তিনি প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসেবেও পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত জুলাই–আগস্ট মাসে মুক্তিযোদ্ধা সন্তান ও ছাত্রসমাজের পক্ষ থেকে আজিজুর রহমান জয়ের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনকে প্রভাবিত করা, বিরোধী মত দমন ও এলাকায় উত্তেজনা সৃষ্টির অভিযোগ ওঠে। এসব অভিযোগের প্রতিবাদে একাধিক মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা ও ছাত্রজনতা তার গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কেন্দ্রীয় কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দিলে জয়কে শহরে দেখা যায়। এসময় ছাত্রজনতা তাকে ঘিরে ফেলে এবং পরে পুলিশে সোপর্দ করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ বলেন,
> “আজিজুর রহমান জয়কে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে দিয়েছে। বর্তমানে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

error:

মাধবপুরে বঙ্গবন্ধু পরিষদ নেতা জয়কে পুলিশে দিল ছাত্রজনতা

আপডেট সময় ০৬:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫