ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জামালপুরে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ, দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা Logo এসআরবির মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ Logo জামালপুরে মোবাইল কোর্টের অভিযান, তিন মামলায় ৬ হাজার ২০০ টাকা জরিমানা Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কারে যুবকদের নিয়ে মাঠে নামলেন রহিম মিয়া Logo মাধবপুর-চুনারুঘাটের ৫ চা বাগানে ৯ দিন রেশন বন্ধ, ৩ হাজার ৪০০ শ্রমিককে ১৭ টন চাল দিলেন শাফকাত Logo মাধবপুরে ১ কোটি ৮ লাখ টাকার ভারতীয় জিরা-মেহেদীসহ কাভার্ড ভ্যান জব্দ Logo লাখাইয়ে সালিশের টাকা দিতে গিয়ে যুবককে মারধরের অভিযোগ, ছিনিয়ে নেওয়ার দাবি ২ লাখ টাকা Logo সৌরবিদ্যুৎ স্থাপন ও সরকারি ক্রয় আইন সংশোধনে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন Logo দুপুরে ছাত্রলীগের মিছিলে অংশ, রাতেই গ্রেপ্তার নাসিরনগরের অনিক Logo তিন দিনের সরকারি সফরে হবিগঞ্জ আসছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল

বাংলার খবর ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির নির্বাচন করবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (৫ অক্টোবর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতিসংঘের ঢাকার আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠককালে তিনি এ তথ্য জানান।

বৈঠকের শুরুতে পরিচয়পর্বে মির্জা ফখরুল বলেন, “এখন থেকে হুমায়ুন কবির দেশেই থাকবেন এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন।”

প্রতুত্তরে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস জানান, তিনি বিষয়টি অবগত আছেন এবং কোন আসন থেকে কাকে ‘ওয়াকওভার’ দেওয়া হচ্ছে তাও জানেন।

এ সময় হুমায়ুন কবিরের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “সিলেট থেকেই পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী আসছেন, এ বিষয়টিও আমি জানি।”

বৈঠকের শুরুতে দুই পক্ষের পরিচয়পর্বের সময় এই আলোচনাটি হয় বলে বৈঠকের ভিডিওচিত্রে দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ, দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

error:

হুমায়ুন কবির সিলেট থেকে নির্বাচন করবেন: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:৪৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫