ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

১২ দিন পর খুললো মাইলস্টোন স্কুল, নেই শিক্ষার্থীদের সেই চিরচেনা হৈ-হুল্লোড়

Oplus_16777216

বাংলার খবর ডেস্ক ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ১২ দিন পর আজ রবিবার (৩ আগস্ট) খুলেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে নেই আগের সেই চঞ্চলতা ও শিক্ষার্থীদের উচ্ছ্বাস। বিমান বিধ্বস্তের করুণ ঘটনার পর এখনও পুরো ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে শোকের ছায়া।

আজ সকালে নবম থেকে দ্বাদশ শ্রেণির কিছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা স্কুলে আসেন। সকাল ৯টা থেকেই ক্যাম্পাসে প্রবেশ শুরু হলেও, একাডেমিক কার্যক্রম চালু হয়নি। ক্লাসের পরিবর্তে বেলা ১১টার দিকে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, দোয়া মাহফিল শেষে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে কুশল বিনিময় হয় এবং কাউন্সেলিং সেন্টারও খোলা রাখা হয় মানসিকভাবে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য।

স্কুল প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, অনেক শিক্ষার্থী বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, স্মৃতিচারণ করছে। দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমার পাশের বাসার এক ছোট ভাই এখানে ক্লাস করতো। আন্টি তাকে আমার সঙ্গে পাঠাতেন, আমি বড় বলে খেয়াল রাখতে পারতাম। এখন ও বার্ন ইউনিটে ভর্তি, এখনও সুস্থ না। আজ এখানে এসে ওর কথাই বারবার মনে পড়ছে।”

ক্যাম্পাস খুললেও পুরো পরিবেশজুড়ে নীরবতা। নেই সেই চিরচেনা হাসি-আনন্দ, হৈ-হুল্লোড়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক—সবাই বিমর্ষ মনে দিনটি পার করছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

১২ দিন পর খুললো মাইলস্টোন স্কুল, নেই শিক্ষার্থীদের সেই চিরচেনা হৈ-হুল্লোড়

আপডেট সময় ০২:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫