ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার

আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার

বাংলার খবর প্রতিনিধি, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া: ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন। শুক্রবার বিকেল ৫টায় তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এবং সরেজমিনে স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম ও ইমিগ্রেশন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে বন্দরের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে তিনি ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। বৈঠকে স্থানীয় ব্যবসায়ীরা বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং ভারতের পক্ষ থেকে স্থলবন্দর দিয়ে ৬টি পণ্য আমদানিতে আরোপিত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. রাশেদুল ইসলাম, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, রাজস্ব কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান খান, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি নিসার উদ্দিন ভূইয়া এবং মৎস্য রপ্তানিকারক সমিতির সভাপতি ফারুক আহমেদ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর

error:

আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার

আপডেট সময় ০৩:০৫:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫