ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে Logo জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায় মঙ্গলবার Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সাতছড়ি সড়কে গাছ ফেলে ট্রাক থামিয়ে ডাকাতি, পুলিশের উপস্থিতিতে পালাল দুর্বৃত্তরা

বাংলার খবর প্রতিনিধি, চুনারুঘাট:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি অংশে সড়কের মাঝখানে গাছ ফেলে ট্রাক থামিয়ে চালকদের কাছ থেকে লুট করে নেয়া হয় মোবাইল ফোন ও নগদ টাকা।

শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে সুরমা চা বাগান এলাকায় ঘটনাটি ঘটে। প্রথমে চুনারুঘাট থেকে মাধবপুরমুখী দুটি ট্রাক থামিয়ে চালকদের কাছ থেকে বাটন মোবাইল ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এরপর আরও কয়েকটি যানবাহন আটকা পড়ে যায়।

হঠাৎ আরোহীদের চিৎকারে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় চুনারুঘাট থানা, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির বিপুল সংখ্যক পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ উল্যা ও চুনারুঘাট থানার ওসি নূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানান, ডাকাতদের ধরতে অভিযান চলছে এবং সড়কে ফেলে রাখা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

ঘটনাস্থল মাধবপুর থানার আওতায় হওয়ায় পরবর্তী আইনগত পদক্ষেপ তারাই নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরের ঐতিহ্যবাহী ফিল্টার শিল্প বিলুপ্তির পথে

error:

সাতছড়ি সড়কে গাছ ফেলে ট্রাক থামিয়ে ডাকাতি, পুলিশের উপস্থিতিতে পালাল দুর্বৃত্তরা

আপডেট সময় ০১:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫