ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজমিরীগঞ্জে ফল ব্যবসায়ীর মোবাইল নেওয়ার অভিযোগ, এসআইকে প্রত্যাহারের সুপারিশ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী Logo এক ব্যক্তি একাধিক সার ডিলারশিপের মালিক হতে পারবেন না: নতুন নীতিমালা জারি Logo সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হবিগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Logo দেশে রেকর্ড লোডশেডিং: ১০ ঘণ্টার ব্যবধানে ভাঙল আগের সব রেকর্ড Logo পিরোজপুরে ১২ পরীক্ষার্থীর জন্য ১১ শিক্ষক: পাস করা একমাত্র শিক্ষার্থীর নামই জানেন না প্রধান শিক্ষক Logo আখাউড়ায় কেল্লা শাহ মাজারের ৭ দিনব্যাপী বার্ষিক ওরশ শুরু আজ Logo দাখিলে মাধবপুর উপজেলা সেরা কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা Logo মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই Logo লাখাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার নির্বাচন নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে ক্ষোভ

সারা দেশে পুলিশের ১১ কর্মকর্তাকে রদবদল

বাংলার খবর ডেস্ক | বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ১১ জন কর্মকর্তা সম্প্রতি এক আদেশে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি হয়।

রদবদলের আওতায় থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তা। এদের মধ্যে কয়েকজনকে গুরুত্বপূর্ণ তদন্ত সংস্থা, রেঞ্জ ও ব্যাটালিয়নে পদায়ন করা হয়েছে।

পিবিআইতে পদায়ন করা হয়েছে আছমা আরা খান জাহানকে। বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদকে পাঠানো হয়েছে নেত্রকোনায়। রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে থাকা মো. আহসান খান এখন থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) দায়িত্ব পালন করবেন। র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম মুজাহিদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে পুলিশ সদর দপ্তরে।

এছাড়াও সহকারী পুলিশ সুপারদের মধ্যে বদলি হয়েছেন:
– সাইফুল ইসলাম খান – পুলিশ সদর দপ্তর থেকে ফরিদপুরের নগরকান্দা সার্কেলে
– আরিফ হোসেন – সিএমপি থেকে যশোর জেলার নাভারন সার্কেলে
– সাজিদ হোসেন – এটিইউ থেকে নৌ পুলিশে
– সৈয়দ ফয়েজ আহমেদ – সদর দপ্তর থেকে টিডিএস-এ

আরও যাঁরা বদলি হয়েছেন:
– খুলনা মেট্রোপলিটন পুলিশের এসি আজম খান – ফরিদপুরের মধুখালী সার্কেলে
– ডিএমপি’র এসি মো. আসাদুজ্জামান – এপিবিএন-এ
– এপিবিএনের এএসপি মো. ফারমান আলী – নোয়াখালী পিটিসিতে

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আজমিরীগঞ্জে ফল ব্যবসায়ীর মোবাইল নেওয়ার অভিযোগ, এসআইকে প্রত্যাহারের সুপারিশ

error:

সারা দেশে পুলিশের ১১ কর্মকর্তাকে রদবদল

আপডেট সময় ০২:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫