ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ মানিক Logo হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন Logo গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন Logo মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে ফুটবল খেলায় গোল দেওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত Logo চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপেন পালের মনোনয়ন দাখিল Logo চুনারুঘাটে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার Logo হাইমচরে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় Logo দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

জুলাই বিপ্লবের পক্ষে সাংবাদিকদের চাকরিচ্যুতি, দৈনিক জনকণ্ঠের কার্যক্রম বন্ধ ঘোষণা

বাংলার খবর ডেস্ক দৈনিক জনকণ্ঠ পত্রিকায় আকস্মিকভাবে ২০ জন সাংবাদিককে চাকরিচ্যুত করার ঘটনায় পত্রিকাটির সকল সংবাদ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। চাকরিচ্যুত সকল সাংবাদিকই ‘জুলাই বিপ্লব’-এর পক্ষে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে জনকণ্ঠের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, “আগস্ট মাস উপলক্ষে জনকণ্ঠ পত্রিকা গতকাল কালো রঙ ধারণ করে। এর প্রতিবাদে আমরা লাল রঙ দিয়ে আজকের সংখ্যা প্রকাশ করি। ফলে আমাদের সবাইকে চাকরিচ্যুত করেছেন সম্পাদক শামিমা এ খান।”

পোস্টে আরও জানানো হয়, এই অস্থির পরিস্থিতির সমাধান না হওয়া পর্যন্ত পত্রিকাটির সকল কার্যক্রম বন্ধ থাকবে। কেউ দায়িত্ব নিয়ে প্রকাশে এগিয়ে এলে, সেটি সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে বলেও উল্লেখ করা হয়।

ঘটনার পর থেকে জনকণ্ঠের ওয়েবসাইট ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মেও কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে সাংবাদিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

error:

জুলাই বিপ্লবের পক্ষে সাংবাদিকদের চাকরিচ্যুতি, দৈনিক জনকণ্ঠের কার্যক্রম বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৮:০২:০৮ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫