ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল Logo নোয়াপাড়া চা বাগানের সংকট নিরসনে ইউএনওর বৈঠক, সোমবার কাজে ফেরার আশাবাদ Logo মাধবপুরে ২৪ ঘণ্টায় ৩ ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ আহত ২৫; ঝুঁকিতে ঢাকা-সিলেট মহাসড়ক Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার ও পাইপলাইন বিনষ্ট Logo মাধবপুরে যাত্রীবাহী বাস খাদে, আহত ২০ Logo সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন হক গ্রেফতার Logo সিলেটের জৈন্তাপুরে দুপক্ষের সংঘর্ষ, আহত ৮ Logo মাধবপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আড়াই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ Logo বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা কি ফিরছে ম্যানেজিং কমিটির হাতে?

বাংলাদেশিদের জন্য দুবাইয়ে মনোনয়নভিত্তিক গোল্ডেন ভিসা চালু

বাংলার খবর ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের দুবাই সরকার বাংলাদেশিদের জন্য চালু করেছে বিশেষ এক ধরনের ‘মনোনয়নভিত্তিক’ গোল্ডেন ভিসা, যেখানে আগে যেমন বড় অঙ্কের বিনিয়োগের প্রয়োজন ছিল, এবার তেমন কিছুই করতে হবে না।

আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে হলে কমপক্ষে ২ মিলিয়ন দিরহাম (প্রায় ৬.৬৮ কোটি টাকা) বিনিয়োগ করতে হতো। এখন নতুন নিয়ম অনুযায়ী মাত্র ১ লাখ দিরহাম (প্রায় ৩৩ লাখ টাকা) ফি দিলেই বাংলাদেশি নাগরিকরা এই ভিসা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

নতুন এই সুবিধা প্রাথমিকভাবে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। রায়াদ গ্রুপ নামের একটি পরামর্শক সংস্থা এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রায়াদ কামাল আইয়ুব জানিয়েছেন, এটি বাংলাদেশিদের জন্য একটি সুবর্ণ সুযোগ।

ভিসার আবেদনকারীদের ব্যাকগ্রাউন্ড যাচাই করা হবে। এতে অপরাধমূলক রেকর্ড, অর্থপাচার সংশ্লিষ্টতা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও পর্যবেক্ষণ করা হবে। সবকিছু যাচাই-বাছাই শেষে মনোনীতদের আবেদনের অনুমোদন দেবে সরকার।

এই ভিসার আরেকটি বড় সুবিধা হলো, এটি স্থায়ী। অর্থাৎ সম্পত্তিভিত্তিক ভিসার মতো সম্পত্তি বিক্রি বা মালিকানা পরিবর্তন হলে ভিসা বাতিল হবে না। ভিসাপ্রাপ্তরা তাঁদের পরিবার নিয়ে দুবাইতে বসবাস করতে পারবেন, গৃহকর্মী ও ড্রাইভার রাখতে পারবেন এবং সেখানে ব্যবসা বা পেশাদার চাকরি করতে পারবেন।

আবেদন করতে হবে দুবাই ভ্রমণ করে অথবা দেশের ভিসা সেন্টার, নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল কিংবা নির্ধারিত কল সেন্টারের মাধ্যমে।

এই পাইলট প্রকল্প সফল হলে আমিরাতের অন্যান্য দেশেও এটি চালু করা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ

error:

বাংলাদেশিদের জন্য দুবাইয়ে মনোনয়নভিত্তিক গোল্ডেন ভিসা চালু

আপডেট সময় ০৮:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫