ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ মানিক Logo হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন Logo গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন Logo মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে ফুটবল খেলায় গোল দেওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত Logo চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপেন পালের মনোনয়ন দাখিল Logo চুনারুঘাটে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার Logo হাইমচরে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় Logo দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

(বাংলার খবর ডেস্ক) 

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা তিনজনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে ইউএসএ টুডে।

খবরে বলা হয়েছে, গত শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় নেব্রাস্কার ডজ কাউন্টির ফ্রেমন্ট শহরের দক্ষিণে প্লেট নদীর পাশ দিয়ে যাওয়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে, বিমানটি একটি সেসনা ১৮০ মডেলের। ডজ কাউন্টি শেরিফের কার্যালয় এক বিবৃতিতে জানায়, বিমান বিধ্বস্ত হওয়ার পর তিনজন ব্যক্তিকে মৃত উদ্ধার করা হয়।

যুক্তরাষ্ট্রে নিয়মিতই বিমান দুর্ঘটনা ঘটে। নেব্রাস্কার ঘটনাটি সর্বশেষ। এর আগে সম্প্রতি নিউইয়র্কে একটি পর্যটন হেলিকপ্টার দুর্ঘটনা হয়। এছাড়া ফ্লোরিডায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়।

এর আগে চলতি বছরের শুরুর দিকে রাজধানী ওয়াশিংটন ডিসির পোটোম্যাক নদীর ওপর একটি সামরিক হেলিকপ্টার ও বাণিজ্যিক বিমানের সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে অন্তত ৬৭ জন নিহত হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

error:

যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বিমান বিধ্বস্ত, নিহত ৩

আপডেট সময় ০৩:৫৭:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫