ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

সেই ক্যাসিনো সেলিম এবার বিপুল সিসাসহ গ্রেপ্তার

বাংলার খবর ডেস্ক:
রাজধানীর গুলশান থেকে বিপুল পরিমাণ সিসা বারসহ কুখ্যাত ব্যবসায়ী সেলিম প্রধান ওরফে ‘ক্যাসিনো সেলিম’-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে গুলশান থানার পুলিশের বিশেষ অভিযানে সেলিম প্রধানসহ ৯ জনকে আটক করা হয়।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন। তিনি জানান, রাত প্রায় ৪টার দিকে বারিধারার ১২ নম্বর রোডে অবস্থিত ‘নেক্সাস ক্যাফে’তে অভিযান চালানো হয়। এসময় ৬.৭ কেজি সিসা, সাতটি স্ট্যান্ড ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

আটকদের মধ্যে সেলিম প্রধানও আছেন। দীর্ঘদিন ধরেই তিনি এ বারের মাধ্যমে অবৈধ সিসা ব্যবসা পরিচালনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২০১৯ সালে সেলিম প্রধানের একাধিক বাসায় অভিযান চালিয়ে বিপুল বিদেশি মদ, ক্যাসিনো খেলার সরঞ্জাম, সিসা ও অবৈধভাবে সংগ্রহ করা হরিণের চামড়া উদ্ধার করে র‌্যাব। সে সময় তার বিরুদ্ধে মানি লন্ডারিংসহ একাধিক মামলা হয়। কয়েক বছর জেল খেটে জামিনে বের হলেও মুক্তির পর আবারও অপরাধে জড়িয়ে পড়েন তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, সেলিম প্রধানের বিরুদ্ধে বর্তমানে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে দুর্নীতি মামলা, যুগ্ম মহানগর দায়রা আদালতে মাদক মামলা, বিশেষ ট্রাইব্যুনালে মানি লন্ডারিং মামলা এবং রূপগঞ্জ থানায় দায়ের করা চাঁদাবাজি মামলা। এছাড়া চলতি বছরের মার্চ মাসে দায়ের হওয়া ভাঙচুর ও লুটপাট মামলাও বিচারাধীন।

সূত্র আরও জানায়, রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লারে ভিআইপিদের মাধ্যমে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন সেলিম প্রধান। পাশাপাশি সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলন ও ভারতীয় গরু চোরাচালানের সঙ্গেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

সেই ক্যাসিনো সেলিম এবার বিপুল সিসাসহ গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫