ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ Logo স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী Logo মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল অকেজো, কাজে আসছে না বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা Logo বৃন্দাবন চা বাগানে চা শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ১ যাত্রী নিহত

পারভেজ হাসান,লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় মঙ্গলবার দুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাঁচা কলার ব্যবসায়ী ধনু শিকদার (৬০) নিহত হয়েছেন। লাখাই থানাধীন রাঢ়িশাল এলাকায় লাখাই-হবিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, হবিগঞ্জ সদর থেকে বুল্লা বাজারগামী একটি অটোরিকশায় যাত্রী ছিলেন ধনু শিকদার, পিতা—মৃত কছম সিকদার, সাং—আদমপুর, থানা—অষ্টগ্রাম, জেলা—কিশোরগঞ্জ। রাঢ়িশাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত সিএনজি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে।

দুর্ঘটনায় অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন ধনু শিকদার। স্থানীয়রা এবং চালক দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে লাখাই থানায় জরুরি দায়িত্বে থাকা এসআই (নিঃ) মো. ময়নাল খান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করেন ও যান চলাচল সচল রাখেন। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত প্রক্রিয়া চলছে বলে লাখাই থানা সূত্রে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

error:

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ১ যাত্রী নিহত

আপডেট সময় ১০:৫৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫