ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ফারুক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার Logo এক হাতে ফোন, অন্য হাতে স্টিয়ারিং: লাখাইয়ে ঝুঁকিতে যাত্রীজীবন Logo চুনারুঘাটে বিরল লজ্জাবতী বানর উদ্ধার Logo আগামী সপ্তাহে খুলছে ভারতের ভিসা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন Logo নারী শিক্ষার প্রসারে বুল্লা বালিকা উচ্চ বিদ্যালয়কে কলেজে উন্নীত ও সরকারি করার দাবি Logo পুনর্বহালের এক মাস পর পদোন্নতি, বকেয়া বেতন-ভাতা পাবেন কোহিনূর মিয়া Logo সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা জারি Logo শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নিয়ে নতুন ভাবনা সরকারের Logo আইন, গুম কমিশনসহ ৭টি অধ্যাদেশ অংশীজনদের সঙ্গে আলোচনা প্রয়োজন: আইনমন্ত্রী

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় লাখাইয়ের যুবক নিহত

Oplus_16777216

পারভেজ হাসান, লাখাই (হবিগঞ্জ)
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. লাকছু মিয়া (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১১ আগস্ট) রাত প্রায় ১০টার দিকে শায়েস্তাগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে কলিমনগর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত লাকছু মিয়া লাখাই উপজেলার গোয়াকড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মো. ইলিয়াস মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি শায়েস্তাগঞ্জ থেকে বাড়ি ফেরার সময় কলিমনগর বাজারের উত্তর পাশে একটি মোরগবাহী পিকআপ ভ্যানের সঙ্গে তার যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লাকছু মিয়ার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে তার গ্রামজুড়ে শোকের মাতম ছড়িয়ে পড়ে। পরিবারের কান্না আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ফারুক হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

error:

শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় লাখাইয়ের যুবক নিহত

আপডেট সময় ০৮:২০:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫