ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মালদ্বীপে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা Logo ইউপি নির্বাচনে প্রার্থী হতে হাইমচরে বিএনপির ১৩০ নেতাকর্মীর পদত্যাগ Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ

লাখাইয়ে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

পারভেজ হাসান
লাখাই প্রতিনিধি:

লাখাইয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম-এর সাথে লাখাই প্রেস ক্লাবে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ লাখাইয়ের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট, মদ-জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন বিরাজমান সমস্যা নিয়ে আলোকপাত করেন এবং বিশদ বিবরণ দেন।

সভায় আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নোয়াজ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাহার উদ্দীন, সহসভাপতি আশীষ দাশগুপ্ত, সহ সভাপতি মহিউদ্দিন আহম্মেদ রিপন, এবং সাংবাদিক সুশীল চন্দ্র দাস, এম ইয়াকুব হাসান অন্তর, পারভেজ হাসান, কামরুল হাসান সুজন, আব্দুল মতিন, নোমান মোল্লা, আক্তার মিয়া প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম সাংবাদিকদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, মাদক নির্মূলে ‘শূন্য সহনশীলতা’ (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করে কাজ করা হবে।

পাশাপাশি, তিনি যানজট নিরসনে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেন। ইউএনও আরও জানান, লাখাইয়ের সামগ্রিক আইনশৃঙ্খলা উন্নয়ন এবং সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে পদক্ষেপ অব্যাহত থাকবে।

নবাগত নির্বাহী কর্মকর্তা আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সহযোগিতায় তিনি লাখাই উপজেলাকে একটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ স্থানে পরিণত করতে সক্ষম হবেন।

জনপ্রিয় সংবাদ

মালদ্বীপে ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়াকে সংবর্ধনা

error:

লাখাইয়ে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫