ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন Logo লাখাইয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণে চেয়ারম্যান প্রার্থী আব্দুল রকিব Logo বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমানের ব্যাপক গণসংযোগ Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন Logo ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা Logo নাচতে এসে নৌকায় গণধর্ষণের শিকার দুই নৃত্যশিল্পী Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে নৌকা বাইচ, দুই পাড়ে মানুষের ঢল Logo মালদ্বীপে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মদিনার জামাতের ওয়াজ ও দোয়া মাহফিল Logo সন্তানের নিরাপদ ভবিষ্যতের জন্য অবৈধ পথে বিদেশযাত্রা নয় Logo বাহুবলে জিরাবোঝাই ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল নেতা হেলালসহ আটক ২

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে লিটন মিয়া (৪১) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিটন মিয়া নবীগঞ্জ উপজেলার পশ্চিম জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্লাহ জানান, নরসিংদী থেকে কাঁঠাল বোঝাই করে লিটন মিয়া পিকআপ ভ্যানটি নবীগঞ্জে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের ভেতর আটকে পড়া লাশ উদ্ধার করেন। বাসের কয়েকজন যাত্রীও এ ঘটনায় আহত হয়েছেন।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নিহতের লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং জব্দ করা হয়েছে দুর্ঘটনাকবলিত দুটি যান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ‘কারাম উৎসব’ সম্পন্ন

error:

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

আপডেট সময় ০৪:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫