ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর Logo ঢাবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ Logo গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসি দাউদ হোসেন ক্লোজড

বাহুবলে আধুনিক উপজেলা গড়ার প্রতিশ্রুতি: ডক্টর রেজা কিবরিয়া

হাবিবুর রহমান নোমান, বাহুবল-থেকে:

উপজেলা প্রশাসন বাহুবলের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া বাহুবল উপজেলাকে আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সভায় তিনি অপরাধ ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়ে বলেন, চাঁদাবাজ যে দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে তিনি পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

তিনি সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করে বাহুবলে সংঘটিত যেকোনো অপরাধ নির্ভয়ে তুলে ধরার আহ্বান জানান। একই সঙ্গে উপজেলার বেহাল সড়কগুলোর তালিকা ও ম্যাপ তৈরির নির্দেশ দেন এবং বলেন, ঠিকাদারদের অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণের এক টাকাও অপচয় করতে দেওয়া হবে না এবং কাজের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে তারা আর কোনো কাজ না পায়।

মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবি সংশ্লিষ্ট দপ্তরে উত্থাপনের আশ্বাস দিয়ে তিনি কৃষি খাতে রপ্তানিযোগ্য উচ্চমূল্যের ফল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করার আহ্বান জানান। পাশাপাশি পানি সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন, বৃষ্টির পানি সংরক্ষণ প্রকল্প গ্রহণ এবং খাল খননের উদ্যোগ নেওয়ার কথা বলেন, যাতে কোনো কৃষক পানির অভাবে জমি চাষ থেকে বঞ্চিত না হন।

শিক্ষা খাতে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উন্নত ঘাস রোপণ ও চারপাশে ফলজ গাছ লাগানোর নির্দেশনা দেন তিনি। স্কুলগামী ছাত্রীদের ইভটিজিংয়ের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং বাহুবলে সিসি ক্যামেরা ও সোলার লাইট স্থাপনের পরিকল্পনার কথাও জানান।

জনস্বাস্থ্য সেবার উন্নয়নে একজন চিকিৎসক ও দুইজন নার্স নিয়ে বাজারভিত্তিক ভ্রাম্যমাণ চিকিৎসা ক্যাম্প চালুর ঘোষণা দেন সংসদ সদস্য। সড়ক ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রয়োজনে বেতনভিত্তিক জনবল নিয়োগের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, বাহুবলকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে এটি দেশের অন্যান্য উপজেলার জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়। এ লক্ষ্যে প্রশাসনের কর্মকর্তা, ওসি, ইউএনওসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, তার সহধর্মিণী সিমি কিবরিয়া-ও এলাকার সমস্যা সমাধানে সক্রিয়ভাবে কাজ করবেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষকসহ সুধীজন উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২

error:

বাহুবলে আধুনিক উপজেলা গড়ার প্রতিশ্রুতি: ডক্টর রেজা কিবরিয়া

আপডেট সময় ১০:৪১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬