ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ Logo মাধবপুরে আগুনে পুড়ে ছাই দুই ভাইয়ের বসতঘর, ক্ষতি ৫০ লাখ টাকা Logo চুনারুঘাটে শরতের বিকেলে ‘বৈচিত্র্যের উৎসব’, পাহাড়-সমতলের সংস্কৃতির মিলনমেলা Logo হাইমচরে ইজিবাইক চুরির চেষ্টায় আটক ২ Logo লাখাইয়ে প্রথম ‘প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড’ পেল কালাউক উচ্চ বিদ্যালয়ের ফারদিন Logo সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, নেতৃত্বে অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেন Logo লাখাইয়ে ৭৩৩ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ ও প্রণোদনার অর্থ বিতরণ Logo লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ Logo মাধবপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দিনব্যাপী অভিযান, ড্রেজার-বেকো-পাইপ ধ্বংস Logo মাধবপুরের কৃষকপুত্র আশেক মিয়ার বিসিএস জয়, শিক্ষা ক্যাডারে গেজেটভুক্ত

হবিগঞ্জ ৪ আসনে বিএনপি প্রার্থী এস এম ফয়সল’কে সতর্ক করল নির্বাচন কমিশন।

বাংলার খবর ডেস্ক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম ফয়সাল ও তার পরিবারের এক সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, একটি ভিডিও কনটেন্টে নির্ধারিত সময়ের বাইরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। বিষয়টি যাচাই করে কমিশন মনে করে, সংশ্লিষ্ট কার্যক্রম জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার সঙ্গে সাংঘর্ষিক।

নোটিশে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে অননুমোদিতভাবে ভোট প্রার্থনা করা আইন লঙ্ঘনের শামিল। এ ধরনের কর্মকাণ্ড সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছে। সন্তোষজনক জবাব না পেলে প্রচলিত আইন অনুযায়ী জরিমানা কিংবা প্রার্থিতা বাতিলসহ কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়টিও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বিএনপি প্রার্থী এস এম ফয়সালের পক্ষ থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে আচরণবিধি প্রতিপালনে নির্বাচন কমিশন নজরদারি জোরদার করেছে এবং নিয়মভঙ্গের অভিযোগে একাধিক প্রার্থীকে সতর্ক ও নোটিশ প্রদান করছে।

জনপ্রিয় সংবাদ

মাদক ছেড়ে মাঠে চল—চৌমুহনীতে শুরু মিনি ফুটবল চ্যাম্পিয়নস লীগ

error:

হবিগঞ্জ ৪ আসনে বিএনপি প্রার্থী এস এম ফয়সল’কে সতর্ক করল নির্বাচন কমিশন।

আপডেট সময় ০৫:২১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬